ভূঁইয়া প্লাজা সম্পর্কে
ভূঁইয়া প্লাজা নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা–সিলেট মহাসড়কের পাশে আন্ডারগ্রাউন্ড পার্কিংসহ চারতলা একটি মার্কেট। প্রতি তলায় ৬,০০০ বর্গফুট জায়গা, আর পিছনের আরও ৬,০০০ বর্গফুট জায়গা ভবিষ্যৎ স্থাপনার জন্য রাখা আছে।
প্রতিটি তলায় দিনের আলো
মার্কেটের মাঝখানে বড় একটি কমন স্পেস নিচতলা থেকে চারতলা পর্যন্ত খোলা, উপরে স্বচ্ছ কাঁচের ছাদ। দিনের আলো প্রতিটি তলায় পৌঁছায়, আর এক তলা থেকে অন্য তলার দোকান দেখা যায়।
কেন এই লোকেশন
মহাসড়কের ঠিক পাশে
ঢাকা–সিলেট মহাসড়কের পশ্চিম পাশে, চলন্ত প্রতিটি গাড়ি থেকে চোখে পড়ে।
জাপানি ইকোনমিক জোনের সামনে
আড়াইহাজারে জোনের ঠিক বিপরীতে, কারখানা ও অফিসের কাছেই।
৩০০ ফিটের দিকে সংযোগ সড়ক
মার্কেটের পাশ দিয়ে ৩০০ ফিটের দিকে সংযোগ সড়ক গেছে, তাই দুই দিক থেকে আসা যায়।